০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু সনদ দিবস উদযাপন

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • 164

আকাশ চৌধুরী
জন্ম ও মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন’ এই প্রতিপাদ্যে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৬ অক্টোবর ২০২৪ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য-সচিব শাহানুর ইসলাম, সদর থানা ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার প্রমুখ।

বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার ক্ষেত্রে আইন সহজীকরণ এবং সেবা প্রদানকারী কার্যালয়সমূহের সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হতে হবে।

ট্যাগস :

ঘিওর ৩৪ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ হলেও চরম ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ এলাকাবাসীর মানববন্ধন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু সনদ দিবস উদযাপন

আপডেট : ১১:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪