০২:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১০:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • 283

আকাশ চৌধুরী
দৌলতপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকদের সঙ্গে দৌলতপুর থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর বিকাল ৫ টায় থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অফিসার ইনচার্জ ওসির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি জে.ও.এম তৌফিক আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোঃ সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন আব্দুল্লাহ, সাংবাদিক সমিতির সভাপতি মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুর রফিক,দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম,কার্যকরী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় ভুমিকা রাখার৷ মাদকমুক্ত ও ইভটিজিং মুক্ত করতে সম্মিলিত চেষ্টা, কিশোর গ্যাং কালচার নির্মুল, থানাকে দালাল মুক্ত রাখা। বিনা অপরাধে মানুষকে হয়রানি মুক্ত রাখার দাবি জানিয়ে সবাই বক্তব্য রাখেন।

জবাবে ওসি তৌফিক আজম বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কঠিন। যে কোন অপরাধ দমনে আপনাদের তথ্য আদান-প্রদান এবং সার্বিক সহযোগিতা আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে৷ সবার আলোচনার সাথে একমত পোষণ ও সমস্যা গুলো দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশা প্রকাশ করেন নতুন এই ওসি। এসময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

দৌলতপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

আপডেট : ১০:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪