০৩:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয়ে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • 168

আকাশ চৌধুরী
শিবালয়ে সর্বস্তরের জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে আজ ০৭ আগস্ট ২০২৪ বিকালে শিবালয় উপজেলা বিএনপি’র আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আরিচা ডাক বাংলো প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
শিবালয় উপজেলা বিএনপি’র সভাপতি রহমত আলী ব্যাপারী লাভলুর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, জেলা কৃষক দলের সদস্য সচিব মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক হোসেন আলী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অয়ন খান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এ উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোনো প্রকার সহিংস কর্মকাণ্ডে জড়িত না হতে কঠোরভাবে নির্দেশ দেন। এ বিষয়ে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে তাকে কোনোভাবেই ছাড় না দেয়ার হুশিয়ারি ব্যক্ত করেন। এছাড়া, সংখ্যালঘু পরিবার ও মন্দির এবং সরকারি স্থাপনা পাহাড়া দিয়ে রক্ষা করার জন্য নেতাকর্মীদের অনুরোধ জানানো হয়।

ট্যাগস :

মানিকগঞ্জে সম্পন্ন হলো বিমান মন্ত্রীর মাতা হুরুন নাহারের দাফন.।

শিবালয়ে বিএনপি’র শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ১১:১৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪