০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • 27

আকাশ চৌধুরী
​সাটুরিয়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬’-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
​উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, সাটুরিয়ার আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন।
​বিকালে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় (বালিকা) চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চামারখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২ এবং (বালক) ফুকুরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়।
খেলায় চক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দড়্গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী হয়।

বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের টুর্নামেন্ট থেকেই আগামী দিনের দক্ষ ফুটবলার তৈরি হবে।”

এছাড়া ​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা,উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী,স্থানীয় সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
গ্যালারিতে উপস্থিত বিপুল সংখ্যক দর্শক করতালির মাধ্যমে ক্ষুদে ফুটবলারদের উৎসাহিত করেন।

ট্যাগস :

ঘিওর ৩৪ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ হলেও চরম ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ এলাকাবাসীর মানববন্ধন।

সাটুরিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২০২৬ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬