০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন হয়েছে

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • 95

আকাশ চৌধুরী
শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের শিবালয় উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে শিবালয়ের পাটুরিয়া ঘাটস্থ ঐতিহ্যবাহী পদ্মা রিভার ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্টের হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবুল কালাম খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপি’র সাবেক নির্বাহী সদস্য হাজী মো. আলাল উদ্দিন আলাল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা শহিদুল ইসলাম ও সিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উপদেষ্টা তেওতা ইউপি সাবেক চেয়ারম্যান হাজী মো. আব্দুল কাদের, সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবক মাহবুব হোসেন, শরিফুল ইসলাম, মো লাবু মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের শিবালয় উপজেলা শাখার ৬ জন উপদেষ্টা এবং আহ্বায়ক দেলোয়ার হোসেন দেলো ও সদস্য সচিব কবির হোসেনসহ ৭১ জন বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় । পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। এছাড়া, অনুষ্ঠানে কমিটির সকল নেতৃবৃন্দকে সবার সাথে পরিচিত করে দেয়া হয়।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

শিবালয়ে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন হয়েছে

আপডেট : ১১:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬