০২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিবালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৩:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • 87

আকাশ চৌধুরী
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলার টেপরা শহীদ মিনারে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শিবালয় উপজেলা প্রশাসন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীরের পক্ষে প্রতিনিধিরা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিবালয় উপজেলা প্রেসক্লাব, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে টেপরার দশচিড়া মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।

এছাড়া, বাদ জোহর দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীর।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, বরঙ্গাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারী লাভলু, সাধারণ সম্পাদক হাজী মো. মিজানুর রহমান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সার্বিকভাবে দিবসটি ঘিরে শিবালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

#মানিকগঞ্জ #শিবালয় #স্বাধীনতা #দিবস

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিবালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

আপডেট : ০৩:২৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬