০৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 100

আকাশ চৌধুরী
২০ ফেব্রুয়ারি ২০২৬ মানিকগঞ্জ সদর উপজেলায় পিকআপ ভ্যান ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং এক হেলপার আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জ–সিংগাইর সড়কের অরঙ্গবাদ টাওয়ার স্টেশন এলাকার অবাক হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. গিয়াস উদ্দিন (৪৫) সাটুরিয়া উপজেলার উত্তর আয়নাপুর গ্রামের বাসিন্দা। আহত হেলপার মাহবুব হোসেন (১৮) মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, সিংগাইরগামী একটি ড্রামট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, সড়কটিতে বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা কার্যকর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

মানিকগঞ্জে পিকআপ-ড্রামট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

আপডেট : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬