
আকাশ চৌধুরী
২৯ জানুয়ারি ২০২৬ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জের আয়োজনে ASSET প্রজেক্টের আওতায় বিশ্ব ব্যাংকের সহায়তায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার ড. মোঃ ফারুক হোসেন, পরিচালক, এনপিআই,মানিকগঞ্জ এর সঞ্চালনায়
এবং
ইঞ্জিনিয়ার শামসুর রহমান, চেয়ারম্যান,ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, মানিকগঞ্জ এর সভাপতিত্বে
উক্ত জব ফেয়ার এবং সেমিনারে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ আলী মহোদয়।
বিশেষ অতিথি ছিলেন জনাব অধ্যাপক মোঃ শহীদুজ্জামান, অধ্যক্ষ, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ।
জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মানিকগঞ্জ।
জেলা শিক্ষা অফিসার জনাব মো আমির হোসেন।
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।
পিজিসিবি এর নির্বাহী প্রকৌশলী দেওয়ান গিয়াস মাহমুদ,
সমাজসেবা অফিসার জনাব মোস্তফা হাবিব, অগ্রনী ব্যাংকের এজিএম ইমরুল সাগর, এনপিআই মানিকগঞ্জের শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান গনসহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত চাকরি মেলায় জব পোর্টাল বিডি জবস্, আকিজ গ্রুপ, মুন্নু গ্রুপ, বসুন্ধরা গ্রুপ’সহ স্বনামধন্য ২০ টি শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রায় দেড় হাজার চাকরিপ্রত্যাশী উক্ত মেলায় সরাসরি অংশগ্রহণ করে তাদের সিভি প্রদান করেন।
শিল্প প্রতিষ্ঠানগুলোর মানবসম্পদ বিভাগ তাৎক্ষণিকভাবে সিভি বিশ্লেষণ করে কয়েকজনকে চাকরি নিশ্চিতকরণের প্রক্রিয়ায় রাখেন।
বেকারত্ব দূরীকরণের এই প্রক্রিয়ায় ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই), মানিকগঞ্জ তাদের কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রম অব্যাহত বজায় রাখার পুনর্ব্যক্ত করেছেন।










