০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিবালয় উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময়

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • 70

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
২৭ জানুয়ারী ২০২৬ মঙ্গলবার, বিকাল ৪ ঘটিকায় শিবালয় প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, শিবালয় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সাল মাহমুদ। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক সৌহার্দ্য , বোঝাপড়া এবং মানিকগঞ্জ -১ আসন তথা- শিবালয়, ঘিওর, দৌলতপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতাকে আরো বেগবান করা। সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আসন্ন নির্বাচনে এ প্রেক্ষাপটে গণমাধ্যমকে অত্যন্ত শক্তিশালী এবং নিরপেক্ষ ভূমিকা পালনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, শিবালয় উপজেলার প্রতিটি এলাকার নিরাপত্তা নিশ্চিত, যে কোন অপ্রীতিকর ঘটনা সহ সকল অপরাধ দমনে সেনা বাহিনী টহল পরিচালনা অব্যাহত রেখেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়। উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ মত বিনিময় সভায় আরও বক্তব্য দেন, এছাড়াও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন জোহায়ের, প্রেস ক্লাবের, সেনাবাহিনী ও সাংবাদিকদের এ সুসম্পর্ক শিবালয় উপজেলার স্থিতিশীলতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষরূপে সম্পন্নকরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। পরবর্তীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা বাহিনী ও গনমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে নানা বিষয়ে শিবালয় প্রেসক্লাবের সাংবাদিকরা মূল্যবান মতামত বিনিময় করেন।

ট্যাগস :

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না শিবালয়ে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল

শিবালয় উপজেলার সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময়

আপডেট : ১০:৩৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬