
মানিকগঞ্জ প্রতিনিধি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা, সাংবাদিকদের দায়িত্ব ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে হরিরামপুর প্রেসক্লাবের সাথে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় হরিরামপুর থানার অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি নাজমুল চৌধুরী নাহিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমজাদ মীর।
এছাড়াও প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএম অপু, সৌরভ সাহা, মোঃ শফিক চিশতীসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করাই গণমাধ্যমকর্মীদের মূল দায়িত্ব। সমাজের অসংগতি, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করবো। প্রয়োজনে আইনগত সহায়তাও দেওয়া হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ নির্বাচনকালীন সময়ে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সাথে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।










