০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিংগাইরে গভীর রাতে একটি বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার, মোটরসাইকেল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • 53

আকাশ চৌধুরী
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের সোনাটেংরা গ্রামের ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন ডাকাত টিন কেটে ফারুক হোসেনের ঘরে প্রবেশ করে। এ সময় তারা ফারুক হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং তার স্ত্রীকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

ডাকাতরা দুইটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, তিনটি স্বর্ণের কানের দুল, প্রায় ২১ ভরি রুপার অলংকার, নগদ টাকা এবং একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানান পরিবারের সদস্যরা।

খবর পেয়ে দ্রুত বাগুর্লী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন সোনাটেংরা গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রায়হান শেখ (২০)।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সম্প্রতি জেলায় চোর-ডাকাতদের দৌরাত্ম্য বাড়ছে। আইনশৃঙ্খলা বাহিনীর রাত্রীকালীন টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস :

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না শিবালয়ে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল

সিংগাইরে গভীর রাতে একটি বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার, মোটরসাইকেল ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আপডেট : ১১:৫২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬