০৭:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জের আতাউর রহমান আতার মনোনয়ন ইসি শুনানিতে বৈধতা পেল

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • 79

আকাশ চৌধুরী
মানিকগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হেনস্তার শিকার মানিকগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন অবশেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সকাল ১০টার দিকে নির্বাচন কমিশনের শুনানিতে আতাউর রহমান আতার দাখিল করা আপিল মঞ্জুর করা হয়। এর ফলে আসন্ন নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো আইনগত বাধা রইল না।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে গিয়ে তাকে হেনস্তার অভিযোগ ওঠে। পরবর্তীতে মনোনয়ন বাতিল হলে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আতাউর রহমান আতার সমর্থকরা। তারা বলছেন, এ রায়ের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতিফলন ঘটেছে।
এ বিষয়ে আতাউর রহমান আতা বলেন, “আমি নির্বাচন কমিশনের ন্যায়সঙ্গত সিদ্ধান্তে সন্তুষ্ট। জনগণের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত মাঠে থাকবো।

ট্যাগস :

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না শিবালয়ে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল

মানিকগঞ্জের আতাউর রহমান আতার মনোনয়ন ইসি শুনানিতে বৈধতা পেল

আপডেট : ০১:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬