
নিজস্ব প্রতিনিধি
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী একজন দক্ষ, সৎ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তার পেশাদার নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি পরিলক্ষিত হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি নূরনবী অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে জোরালো ভূমিকা পালন করে আসছেন। তার তত্ত্বাবধানে থানা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, থানায় আগত সাধারণ মানুষদের অভিযোগ গুরুত্বসহকারে শুনে দ্রুত আইনগত সহায়তা প্রদান করছেন ওসি নূরনবী। বিশেষ করে নারী, শিশু ও অসহায় ভুক্তভোগীদের প্রতি তার মানবিক আচরণ প্রশংসিত হয়েছে। এতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও ওসি নূরনবীর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি নিয়মিতভাবে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করছেন এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
দিনাজপুরবাসীর মতে, ওসি নূরনবীর সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্বশীল নেতৃত্ব কোতয়ালী থানাকে একটি কার্যকর ও আস্থার প্রতিষ্ঠানে পরিণত করেছে। এমন একজন নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তার দায়িত্বশীলতা দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।










