
মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
মানিকগঞ্জ-১ আসনের গণ
অধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন
উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি।
আজ(১৬ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত ঘিওর উপজেলার ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়।এ সময় মোহাম্মদ ইলিয়াস হুছাইন সার্বক্ষণিকভাবে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন এবং সেবা নিতে আসা রোগীদের খোঁজ খবর নেন।
ক্যাম্পে আগত অসুস্থ রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মানিকগঞ্জ-১ আসনের প্রার্থী মোহাম্মদ ইলিয়াস হুছাইন যিনি আসন্ন নির্বাচনে ট্রাক প্রতীকে নির্বাচন করবেন।
এ সময় ইলিয়াস হুছাইন বলেন
মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাদের রক্তের বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। বিজয় দিবসের এই দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।
গণ অধিকার পরিষদ সব সময় সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি উদাহরণ। আমরা চাই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলতে।
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে এলাকাবাসী সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই দুর্মূল্যের সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মোহাম্মদ ইলিয়াস হুছাইন, মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এলাকাবাসীর মতে, “তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি মানবতার ফেরিওয়ালা। মানুষের দুঃখ–কষ্টে যিনি পাশে থাকেন, তাকেই আমরা জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই।”
তারা আরও জানান, আগামীতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে আসন্ন নির্বাচনে মোহাম্মদ ইলিয়াস হুছাইনকে তারা তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।










