০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৭:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • 85

আকাশ বিডিনিউজ ডেক্স
অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম তাদের পদ থেকে পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তারা পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম—দু’জনই ছিলেন সরকারের গুরুত্বপূর্ণ মুখ। মাহফুজ আলম প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন এবং পরে উপদেষ্টা হিসেবে শপথ নেন। নাহিদ ইসলাম পদত্যাগের পর তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পান।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুরুতে শ্রম ও যুব মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও যোগ হয় তার ওপর।
এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আরও দুই ছাত্র প্রতিনিধি সরে দাঁড়ালেন। দেশের রাজনীতিতে এই পদত্যাগকে অনেকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার পদত্যাগ

আপডেট : ০৭:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫