
নাজমুল চৌধুরী নাহিদ
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য বাড়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দলীয় নেতা–কর্মীদের উদ্বেগ আরও গভীর হচ্ছে। এই প্রেক্ষাপটে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
আজ ১ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যায় হাটিপাড়া ঈদরাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং জেলা ছাত্রদলের সাবেক এজিএস মোঃ মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোনাজাত পরিচালনার সময় পরিবেশ হয়ে ওঠে আবেগময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একই সঙ্গে দোয়া মাহফিলে স্মরণ করা হয় বিএনপির সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু–কে। তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় ওলামা–মাশায়েখ।
উপস্থিত বক্তারা জানান
“দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা কামনা আজ সমগ্র গণতন্ত্রকামী মানুষের হৃদয়ের দাবি।”
দোয়া মাহফিলে হাটিপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী ব্যাপক সংখ্যায় উপস্থিত ছিলেন।









