১২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সাথে হরিরামপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • 179

মানিকগঞ্জ প্রতিনিধি: নাজমুল চৌধুরী নাহিদ

মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী, বিএনপি চেয়ারপারসন কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এর সঙ্গে হরিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৯ নভেম্বর, বুধবার দুপুর ১২টা, সিংগাইর উপজেলার চারিগ্রামে অবস্থিত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি মোঃ নাজমুল চৌধুরী নাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন—
মোহাম্মদ আলী — মোঃ জহিরুল ইসলাম — মোঃ আমজাদ মীর — মোঃ রাসেল মিয়া — এসএম অপু

সভায় আগামী ১৩তম জাতীয় নির্বাচন, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের ভূমিকা, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত ও গঠনমূলক আলোচনা হয়।

ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন,
“দল ও জনগণের আস্থা নিয়ে আমি এগোতে চাই। নির্বাচনী প্রতিযোগিতা হোক শান্তিপূর্ণ, আর গণমাধ্যম থাকুক জনগণের পক্ষে—এটাই প্রত্যাশা।”

সাংবাদিকরা এলাকার সমস্যা, উন্নয়ন প্রত্যাশা এবং গণমানুষের কথা তুলে ধরেন। প্রার্থীও সেগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রতিশ্রুতি দেন জনগণের স্বার্থে কাজ করার।

মতবিনিময় সভা শেষে প্রার্থী ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :

মানিকগঞ্জে হেফাজতে ইসলামের শানে তাওহীদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সাথে হরিরামপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫