০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ের পাটুরিয়ায় সেলফি পরিবহনের ধাক্কায় তরুণ নিহত

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 139

আকাশ চৌধুরী
শিবালয়ে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের আরসিএল মোড় এলাকায় আজ ১৫ সেপ্টেম্বর ২০২৫ দুপুরে সেলফি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তেওতার রিয়াদ রেজা (২০) নামে একজন নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বন্ধু রোমান (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিয়াদ নিহত হন, আর রোমান গুরুতর আহত হন।

নিহতের স্বজন জানান, রিয়াদ খুব হাসিখুশি স্বভাবের ছিলেন এবং সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা তার হত্যার বিচার চাচ্ছেন।

বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান দৈনিক বাঙলার জাগরণকে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

শিবালয়ের পাটুরিয়ায় সেলফি পরিবহনের ধাক্কায় তরুণ নিহত

আপডেট : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫