০৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • 134

আকাশ চৌধুরী
যৌতুকের দাবি পূরণে ব্যর্থ হওয়ায় স্ত্রীকে বাঁশের লাঠি দিয়ে নির্মমভাবে নির্যাতন করার অপরাধে স্বামীকে দেড় বছরের সশস্ত্র কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ।

আজ ১৩ই আগস্ট ২০২৫ ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম আয়নাল। সে দৌলতপুর উপজেলার লাউতারা গ্রামের মৃত বিরু শেখের পুত্র।

আদালত ও পারিবারিক সূত্র জানায়,২০০৩ সালে দৌলতপুর উপজেলার বাচামারা শুকুর মিয়ার পাড়া গ্রামের বাতেন মন্ডলের কন্যা লিপি আক্তারের সাথে আয়নালের বিয়ে হয়। ওই দম্পতির ঘরে দুটি ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে। বিয়ের পর থেকেই এক লক্ষ টাকা যৌতুকের দাবিতে লিপিকে চাপ দিতে থাকে আয়নাল ও তার পরিবারের সদস্যরা। সর্বশেষ ২০১৫ সালের ৮ জুন দুপুর ১২ টায় আয়নাল ও তার পরিবারের সদস্যরা বাসের লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। গুরুতর অবস্থায় লিপিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে লিপির বাবা বাতেন মণ্ডল বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার রুজু করে।

বিজ্ঞ আদালত মোট ৮ জনের সাক্ষী গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

মানিকগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ মাসুদুল হক মাসুদ বলেন, এই মামলয় আদালত ৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। বিজ্ঞ আদালতের রায়ে বাদিপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোজাম্মেল হক।

ট্যাগস :

ঘিওর ৩৪ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ হলেও চরম ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ এলাকাবাসীর মানববন্ধন।

মানিকগঞ্জে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

আপডেট : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫