০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘিওরে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর ১ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১০:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 242

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পাচুরিয়া গ্রামে জামেমসজিদ এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৬ জুলাই ২০২৫ বাদ যোহর এই দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের সদস্যরা সকলের মিলে কবরের পাশে থেকে দোয়া প্রার্থনা করেন।

মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলু ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

দোয়া মাহফিলে মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন তার ছোট ভাই ও মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খোন্দকার আক্তার হামিদ পবন, খোন্দকার দেলোয়ার হোসেন আলভী এবং খোন্দকার আহনাফ হামিদ অর্ভিল।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে খোন্দকার আক্তার হামিদ পবন বলেন,

“আমার বড় ভাই ডাবলু ভাই মানিকগঞ্জ-১ আসনের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তার দেখানো পথ অনুসরণ করে আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই। ইনশাআল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষ প্রতীকে এই আসন থেকে নির্বাচন করতে চাই। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তার মতো জনগণের সেবক হতে পারি।”

মরহুম খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর প্রথম মৃত্যুবার্ষিকীর এই আয়োজনে রাজনৈতিক সহকর্মী, আত্মীয়স্বজন ও এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরন করা হয়।

পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন স্মরণে পাশে থাকার আহ্বান জানানো হয়েছে।
এর আগে বিএনপির প্রয়াত মহাসচিব ও সাবেক মন্ত্রী খোন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে তার পরিবারের সাথে নিয়ে কবর জিয়ারত করেন।

ট্যাগস :

বেকার ভাতা দিয়ে তরুণ সমাজকে পঙ্গু করা হবে না শিবালয়ে অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল

ঘিওরে খোন্দকার আব্দুল হামিদ ডাবলুর ১ম মৃত্যুবার্ষিকীতে পরিবারের দোয়া মাহফিল

আপডেট : ১০:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫