০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ১১:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 254

আকাশ চৌধুরী
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভুল রক্ত দেওয়ার ঘটনায় বিল্লাল হোসেন (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের অযত্ন এবং অবহেলায় বিল্লাল হোসেনকে ‘ও পজিটিভ’ রক্তের পরিবর্তে ‘বি পজিটিভ’ রক্ত দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। ২০ এপ্রিল ২০২৫ সকাল ১১ ঘটিকার দিকে ওই ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে মানববন্ধন করে বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি, এবং মানিকগঞ্জ সচেতন নাগরিক। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক, নাহিদ মনির,মেহেরাব হোসেন,আশরাফুল ইসলাম রাজু, আলভী, ইয়াছিন খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তাররা যদি সুচিকিৎসার পরিবর্তে রোগীর প্রাণ কেড়ে নেয় তাহলে এর চাইতে আর দুঃখজনক আর কিছু হতে পারে না। তাদের অবহেলার কারণে একটা মানুষের জীবন চলে যায়। এর আগেও মানিকগঞ্জ মেডিকেল কলেজ এবং ২৫০ শয্যা হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছিল তখনও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।তারা আরো বলেন, যাদের অবহেলার কারণে এই বিল্লাল হোসেনের প্রাণ চলে গেল তাদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মো: শফিকুল ইসলাম বলেন, শনিবার পাচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিগঠন করে দেওয়া হয়েছে এবং তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত শুক্রবার বিকালে ভুলে এ পজেটিভ রক্তের বদলে বি পজেটিভ রক্ত রোগী বিল্লাল হোসেনের শরীরে পুশ করার কয়েক ঘন্টা পরেই মৃত্যু হয়।

ট্যাগস :

ঘিওর ৩৪ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মাণ হলেও চরম ভোগান্তিতে ৩০ গ্রামের মানুষ এলাকাবাসীর মানববন্ধন।

মানিকগঞ্জ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে

আপডেট : ১১:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫