০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার কুমারখালী বিদ্যালয়ের আম গাছে ঝুলছিল নৈশ প্রহরীর মরদেহ

  • নিউজ ডেস্ক
  • আপডেট : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 242

কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী এক বিদ্যালয়ের আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় স্বাধীন হোসেন(২৪) নামে এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রোববার (২০ এপ্রিল) সকালে কুমারখালী উপজেলার নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি আম গাছ থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্বাধীন হোসেন নন্দলালপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে এবং ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারা সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম গাছে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তারা। ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন কুমারখালী থানা পুলিশের একটি দল।

তবে তিনি আত্মহত্যা করেছেন, নাকি খুন হয়েছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।

ট্যাগস :

মানিকগঞ্জের হাটিপাড়ায় শিশু আতিকা হত্যাকে কেন্দ্র করে জনতার গণপিটুনিতে ২ জন নিহত আহত১

কুষ্টিয়ার কুমারখালী বিদ্যালয়ের আম গাছে ঝুলছিল নৈশ প্রহরীর মরদেহ

আপডেট : ০৫:৩১:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫